Skip to main content

পুতুলের মতন

আমাকে নিয়ে খেলেছ তুমি
পুতুল খেলার মতন
রাঙ্গা কাগজে সাজায়েছ তুমি
রঙ্গিন স্বপ্নে ভুবন

আমার হৃদয় দুলিয়াছ তুমি
উড়ায়েছ আমার প্রাণ
আবেগে আজ তুলিয়াছ ঝড়
ছুটায়েছ আজ বান

আমাকে তুমি মুহিত করেছ
কোমল স্পর্শে তব হাতে
আমায় তুমি ভুলিয়া গেছ
শেষ বিকেলের প্রাতে

আমাকে তুমি শেষ করিয়াছ
প্রাণ সখি , এ দহন কেমনে সই
আমাকে পরায়েছিলে অগ্নি মালা
এ কথা আমি কারে কই :(

- কবির মন্ডল

Comments