Skip to main content

Posts

অনুভব

আমি শত শত নারীর মাঝে প্রেম প্রত্যক্ষ করিতে পাই ! কিন্ত কার আমার নাকি তার?

আর কতদিন জানি

শিরোনাম : "আর কতদিন জানি " কথা ও সুর : মহাত্মা লালন সাঁই আর কত দিন জানি, এ অবলার প্রান ই এ জ্বলনে জ্বলিবে ওহে দয়েশ্বর চিরদিনই দুঃখেরই অনলে প্রাণ জ্বলিছে আমার চিরদিনই দাসী মরলে ক্ষতি নাই, যাইহোক মরে যাই তোমার দয়াল নামের দোষ রবেরে গোঁসাই আমায় দাওহে দুঃখ যদি তবু তোমার সাধই তোমা ভিন্ন দোহাই আর দিবো কার চিরদিনই ও মেঘ হইয়ে উদয় ,লুকালে কোথায় পিপাসীর প্রাণ যায় পিপাসায় আমার কি দোষেরই ফলে এই দশা ঘটাইলে চাও হে নাথ ফিরে এখন, চাওহে একবার চিরদিনই আমি উড়ি হাওয়ার সাথ ,ধরি তোমার হাত তুমি না করাইলে কে করাবে হে নাথ আমার ক্ষমো অপরাধ দাওহে ঐ শীতল পদ লালন বলে প্রাণে সহেনা আমার চিরদিনই .

প্রতীক্ষায়

প্রতীক্ষায় - কবির মন্ডল প্রতিদিন হয় ভোর হয় সকাল ক্ষনিকের দিনগুলো হয় মহাকাল আমি দাড়িয়ে থেকেছি দেখেছি ঐ দুর আকাশ কখন ভোরের কুয়াশায় কখন বা স্নিগ্ধ বাতাস অপলক দৃষ্টি জুরে ঐ দুর দুরান্তে বৃক্ষরাজীর অরণ্যে যেথায় মত্য, পাখির আনন্দমেলা ঐ সাদা আকাশের বুকে শালিকের ঝাক আমি করি তব অনুনয় হে, খোদা দয়াময় এ বিদেহীপ্রাণ এ ভোরের মাঝে বেচে থাক ঐ পুর্ব দিগন্তে আলোর খেলা তাহাতে অপরুপ, রুপবতী ধরা ঐ ফসলের মাঠ আমি হেরী দু নয়নে চোখে দু:খেরী অনল আমি আসিব ফিরে হয়ত শতবর্ষ বা তার পর হয়ত শিশির বিন্দু কনায় আপন ধরায়

অনন্ত জীবন

অনন্ত জীবন - কবির মন্ডল আজ যদি কেউ তোমার মাঝে আসে আমি খুজে নেব তোমায় বৃষ্টির মাঝে যেখানে মেঘ হায়নার সাজে আধারে হারায় এ বন্ধন আমি থাকিব আমি থাকিব প্রিয়ো তোমার মাঝে অনন্ত জীবন ** সংক্ষেপিত **

বৃষ্টির মাঝে কলকি

ঝিরি ঝিরি বৃষ্টি বহিছে । মৃদু বাতাস । আহ আহ, স্মৃতিসৌধের সামনে বসিইয়া উহার শীর্ষদেশ অবলোকন করিতেছি। বৃষ্টির পানি আমার মুখ , দেহ ভিজিয়া যাচ্ছে। কাওয়া, একখান কাওয়া ভ্রম্মান্ডের শুন্যস্থান ভেদিয়া আমার মাথার উপর দিয়া চলিয়া গেল। গা খান শিহরীত হচ্ছে। বাম হস্তে জলন্ত কলকি। ডান হস্তে আনিয়া ট্রাইএংগেলে ধরিয়া , টান টান। আহ আহ, খনিকেই ভবের দেশ । ঝিরি ঝিরি বৃষ্টি , শীতল বাতাস, এক রাশ ধোয়া আহ আহ। হঠাত সুন্দরী রমনির আগমন। আমার পাশে বসিয়া বলে, "দে" । শীতের মাঝে গরম হাওয়া। আপন চক্ষুর পাতা আপ ডাওন হচ্ছে। (তুই চেহারা দেখতাছস - গ্র্যন্ড মাস্তি ) । অতপর ঝিরি ঝিরি বৃষ্টি । দুজনে মিলিয়া টান, কলকি। দিলের মাঝে লালা ঝরিয়া ওহা পানির সহিত মিশিয়া গেল। আহ আহ আহ ;-)

চাঁদের গায়ে চাঁদ লেগেছে --লালন কি বলে

চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাদের বলবে কি ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো আবার এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে ফকিরী ফকিরী ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই কেবা তাহার আহার যোগায় কে দেয় সন্ধা বাতি সন্ধ্যা বাতি লালন ফকির ভেবে বলে মায়ে ছুইলে পুত্র মরে আরে এই কথার মান না জানিলে হবে না তার ফকিরী ফকিরী।। চাঁদের গায়ে চাঁদ লেগেছে এখন দেখা যাক এই গানের মাধ্যমে লালন কোন তথ্য আমাদের কাছে পৌচ্ছে দিতে চেয়ে ছিলেনঃ Uterus, a hollow organ inside a women's body where a baby grow up after fertile egg and sperm matches চাঁদের মতো গোলাকার দেখতে মাতৃগর্ভ আর শিশুকে চাঁদের সাথে তুলনা করা হয় এক চাঁদকে তুলনা করা হয়েছে মাতৃগর্ভের সাথে আরেক চাঁদ হলো ভ্রুন ছয়মাসের ভেতর এই ভ্রুনে জীবনের সঞ্চার হয় নয়মাসে এই ভ্রুন পরিপুর্ন শিশু হয়ে পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয়ে যায় আর এগারো মাসে এই শিশু হাটতে শেখে (আমার শিশুরা ৯ মাসেই হাটতে শুরু করে – স্টান্ডার্ড সময় ১১ মাস) হাটার আগে শিশু হামা দিয়ে চিনে নেয় তার পরিসর ...